কবিতা-০৯

পার্শ্ববর্তিনী


কাছে থাকা পাশে থাকা নয় ,তবুও দুরত্ব থাকে সীমাহিন

কাছে থেকেও অনেকেই থেকে যায় বন্ধনহীন

তোমার আমার সম্পর্কটা চিরকাল ই এমনি।

কাছে থাকা তবু পাশে থাকা নয়

পাশে থাকা তবুও দুরত্ব

ও আমার পার্শ্ববর্তিনী।


সাধাসিধা জীবনে রঙ্গিন কিছু চায় মানুষ

রঙ্গিন পানি রঙ্গিন রমনী

যার দুটোয় মিসে সমান সমান হওয়া

তারপর ও কারো জীবন থেকে যায় সাদাকাল।

রঙ্গিন পানি বা রমনী তাদের মনে ছড়াতে পারেনা কোন রঙ


কাছে থাকা পাশে থাকা নয় ,তবুও দুরত্ব থাকে সীমাহিন

কাছে থেকেও অনেকেই থেকে যায় বন্ধনহীন

তোমার আমার সম্পর্কটা চিরকাল ই এমনি।

কাছে থাকা তবু পাশে থাকা নয়

পাশে থাকা তবুও দুরত্ব

ও আমার পার্শ্ববর্তিনী।