Showing posts with label দুঃখ. Show all posts
Showing posts with label দুঃখ. Show all posts

কবিতা-০১


দুঃখ নীল!
আরমান


সেচ্ছায় হারালে
ভুলে সব সুখকর স্মৃতি
হারালেও তোমায়
হারায়নি জীবনের গতি

তোমার সাজান ঘর তেমনি আছে
কিছুটা ধুলো জমেছে মাত্র
বিকেলে এখনো রোদ্রেরা করে খেলা
পরিচিত জানালার পাশে।

তোমার দেয়া শুন্য হাত শুন্য মন
আজো আছে
ভরে উঠেনি কভু কিঞ্চিত জীবনের ভুলে

দেখার বড় সাধ ছিল
কেমন আছ, কেমন ছিলে?
ভেবেছিলাম
পরিপূর্ন তুমি
অসুখ নেই এক তিল

তোমার বুকটা চিরে দেখতে পেলাম
জমাট বাধা দুঃখ নীল!