কবিতা-১১


তাই পুনঃ রায় ,আবার, বারংবার
আরমান


তামাকেপোড়া এই ঠোট দিয়ে যখন চুমু খাই
তোমার ওমন তুলতুলে গোলাপী ঠোটে
প্রারম্ভিকায় খানিক্টা বিরক্ত হলেও
শেষ টুকু উপভোগ কর নিজের মত করে।
তোমার শরীরে আমার স্পর্শে যে দোলা লাগে
তার কি কোন মানে আছে?
তার কি কোন ব্যখ্যা দিতে পারবে ?

জানি পারবে না।
তাই আমার চুমু, আমার ছোয়া , তোমায় ছোবে
বারংবার

তাই পুনঃ রায় ,আবার, বারংবার।

কবিতা-১০


পাপড়ি

















অবারিত খোলা প্রান্তরের দিকে আমি হাত বাড়ালাম
পিছনে ফেলে তোমার পাপড়ি
যদিও তা মোহ নীয় ছিল তবুও
যদিও আর্কষন ছিল তবুও
কারন জানি যে
অগুনিত ফুল আছে ওই অবারিত খোলা প্রান্তরে
এভাবেই হেটে যায় পথিক অবারিত গোলাপের তরে
আর পিছনে পরে থাকে একের পর এক পাপড়ি।