আমি আমার আমিকেই ভালোবাসি
অন্য কাউকেই নয়
যা বলি সে সব মিথ্যে কথা
যেমন আমি তোমায় ভালোবসি
আমি তোমার সংগটাকে চাই
তার চেয়ে বেশী কিছু নয়
সত্যি কি কাউকে ভালোবাসা যায়
যারা বলে ভালোবাসি ভালোবাসি
সব নিরেট মিথ্যা
সময় ফুরালে ভালোবাসা থাকে না
আবেগের সময় সবই মধুর
সত্য বললে সবাই ভাবে মিথ্যের পশার।
কবিতা-১১
Posted by
আরমান

তাই পুনঃ রায় ,আবার, বারংবার
আরমান
তামাকেপোড়া এই ঠোট দিয়ে যখন চুমু খাই
তোমার ওমন তুলতুলে গোলাপী ঠোটে
প্রারম্ভিকায় খানিক্টা বিরক্ত হলেও
শেষ টুকু উপভোগ কর নিজের মত করে।
তোমার শরীরে আমার স্পর্শে যে দোলা লাগে
তার কি কোন মানে আছে?
তার কি কোন ব্যখ্যা দিতে পারবে ?
জানি পারবে না।
তাই আমার চুমু, আমার ছোয়া , তোমায় ছোবে
বারংবার
তাই পুনঃ রায় ,আবার, বারংবার।
Subscribe to:
Posts (Atom)